শক্তিশালী ব্যাটারি ও এআই প্রযুক্তিতে বাজারে অনারের নতুন এক্স সিরিজ

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন—অনার এক্স৭ই ও অনার এক্স৬ই উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড অনার। সাশ্রয়ী দামে উন্নত ফিচার ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দিতে এতে রয়েছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬১ ইঞ্চি ডিসপ্লে।
অনার এক্স৭ই-তে যুক্ত করা হয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে গুগল জেমিনি ও সার্কেল টু সার্চের মতো স্মার্ট টুল সহজে ব্যবহার করা যাবে। দুটি ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট এবং আইপি৬৪ ওয়াটার ও এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিজট্যান্স সুবিধা। অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০-এ চলবে ফোন দুটি।
অনার এক্স৭ই-এর (৬জিবি+১২৮জিবি) দাম ২৭,৯৯৯ টাকা এবং অনার এক্স৬ই-এর (৪জিবি+১২৮জিবি) দাম ২৩,৯৯৯ টাকা। অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও জানান, বিশ্বব্যাপী দাম বাড়লেও সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে সেরা প্রযুক্তি পৌঁছানোই তাঁদের লক্ষ্য।



