প্রযুক্তি

আইটিইএস খাতের প্রবৃদ্ধিতে কৌশলগত অংশীদারিত্বে বাংলালিংক ও বাক্কো

আইটিইএস খাতের প্রবৃদ্ধিতে কৌশলগত অংশীদারিত্বে বাংলালিংক ও বাক্কোব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে অংশ নেন দুই পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির ফলে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলালিংকের উন্নত কর্পোরেট সেবা, টেলিযোগাযোগ অবকাঠামো, স্মার্ট ডিভাইস ও বিভিন্ন ডিজিটাল সমাধান সহজেই গ্রহণ করতে পারবে। এতে আউটসোর্সিং ও আইটিইএস খাতে আধুনিক সংযোগ নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জন সহজ হবে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, চুক্তিটি দেশের ডিজিটাল অগ্রযাত্রায় বিপিও খাতের কার্যক্রম আরও জোরদার করবে। অন্যদিকে বাক্কো প্রেসিডেন্ট তানভীর ইব্রাহিম জানান, এ অংশীদারিত্ব আউটসোর্সিং শিল্পের প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

এমন আরো সংবাদ

Back to top button