বাংলাদেশের বাজারে শাওমির নতুন ফাইভজি স্মার্টফোন রেডমি ১৭
বাংলাদেশে নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভজি’ উন্মোচন করেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুতগতির ফাইভজি কানেক্টিভিটি, স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সমন্বয়ে স্মার্টফোনটি বাজারে আনা হয়েছে।
ডিভাইসটিতে রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং, ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৯ ইঞ্চি ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেল মেইন ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। শাওমি হাইপারওএস ৩ চালিত এই ফোনে বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে ডায়নামিক আরজিবি লাইট।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, সবার কাছে সাশ্রয়ী মূল্যে ফাইভজি প্রযুক্তি পৌঁছে দিতেই এই ডিভাইস। ব্ল্যাক ও ভিভিড অরেঞ্জ রঙে ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটি ৩১,৯৯৯ টাকায় দেশের সকল অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।



