বুদাপেস্টে উৎসবমুখর বাংলাদেশ ডে
বুদাপেস্ট, হাঙ্গেরি প্রতিনিধি: ৮ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে ২০২৬’। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেপারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বন্ধন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ারভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব তৌফিক হাসান। অনুষ্ঠানেহাঙ্গেরিতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ড. পাটাকিও উপস্থিত ছিলেন।
হাঙ্গেরিতে এবারই প্রথমবারের মতো বাংলাদেশি কমিউনিটির গেট-টুগেদার ও কনস্যুলার সেবা একই আয়োজনে অনুষ্ঠিত হয়। নাজমুল হাসানও নোমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত নবীন শিক্ষার্থী, পেশাজীবী ও পুরাতন প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটিপরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে মোহাম্মদ ফখরুল ইসলাম, এএইচ সোহেল,দেলোয়ার হোসেন, নাজমুল হাসান, এএইচএমসাজেদুল হক, মোহাম্মদ নোমান বাবু, রাশেদ ইবনে নওয়াব,, প্রতুষী মিথিলা, নাজমুস সাকিব অর্ক, জুবায়ের মুন্না, উসামুর রহমান ইসাম ওসাজিদ আল সামিকে নিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। তাঁদের সম্মিলিত পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম ও সমন্বিত উদ্যোগেআয়োজনটি বাস্তবায়িত হয়। এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল হাঙ্গেরিতে বসবাসরত এবং অতীতে পেশাগত সাফল্যঅর্জনকারী বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ও সংযোগ তৈরি করা, যা দেলোয়ার হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেমাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজক কমিটি তথা নির্বাচনী প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন রাশেদ ইবনে নওয়াব।তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক কমিউনিটির ক্যাম্পাস এম্বাসাডরদেরও পরিচয় করিয়ে দেয়া হয়।
কমিউনিটির সিনিয়রদের প্রতিনিধি হিসাবে মধ্যে ডাক্তার মুজহারুল মান্নান প্রানবন্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাঙ্গেরীয় মুসলিম কমিউনিটিরপ্রতিনিধিরাও অংশ নেন যারা হাংগেরীয় মুসলিমদের জীবনধারা তুলে ধরেন। পাশাপাশি হাঙ্গেরির ইমিগ্রেশন নিয়মাবলি নিয়ে একটি বিশেষতথ্যভিত্তিক সেশনের আয়োজন করা হয়, যেখানে নতুন শিক্ষার্থী ও প্রবাসীরা অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে ধারণা লাভ করেন।সাংস্কৃতিক পর্বে ব্যান্ড সংগীত, আঞ্চলিক গান, লালনগীতি ও আধুনিক গানসহ বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন ধারার সংগীত পরিবেশিত হয়।শিল্পীদের বৈচিত্র্যময় পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন এএইচ সোহেল এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়েঅনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী বক্তব্যে তিনি রাষ্ট্রদূত, অনারারি কনসাল, অতিথিবৃন্দ, কনস্যুলার টিম, কার্যকরী কমিটিরসদস্য, স্বেচ্ছাসেবক, শিল্পী ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের মতে, বাংলাদেশ ডে ২০২৬ প্রবাসীবাংলাদেশিদের মধ্যে প্রজন্মগত সংযোগ, পারস্পরিক সহযোগিতা এবং হাঙ্গেরির স্থানীয় সমাজের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সম্মিলিতউদ্যোগ। অংশগ্রহনকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।



