এম আর জান্নাত স্বপন

এম আর জান্নাত স্বপন একজন বাংলাদেশী সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘ ১৭ বছর পোশাক শিল্পে কাজ করেছেন। পরবর্তীতে সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি ঢাকার অনলাইন নিউজ পোর্টাল ‘ভালোসংবাদ’-এ বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন এবং বর্তমানে তিনি এর নিউজ এডিটর হিসেবে কর্মরত আছেন।২০০০ সালে স্কুল জীবন থেকেই আঞ্চলিক পত্রিকা 'সাপ্তাহিক কলমজমিন'-এর স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর তিনি 'দৈনিক কুড়িগ্রাম খবর'-এও ইউনিয়ন ব্যুরো প্রতিনিধি হিসেবে কাজ করেন।সাংবাদিকতা জীবনে তিনি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কমিউনিটি-ভিত্তিক নিউজ পোর্টাল 'কুড়িগ্রাম লাইভ'-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি কানাডিয়ান বাংলা সংবাদপত্র 'দ্য প্রবাসী'-এর স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন এবং 'ওয়ার্ল্ড বাংলা' নামের একটি অনলাইন নিউজ চ্যানেলের ওয়েব ও সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রধান ছিলেন।তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) এবং সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)-এর সদস্য। তিনি অনুসন্ধানী সাংবাদিকতা, ড্রোন ফুটেজ ও লাইভ রিপোর্টিং নিয়ে কাজ করেন এবং তার ভ্লগিংয়ের মাধ্যমে পর্যটন ও পরিবেশ সংরক্ষণে মানুষকে উৎসাহিত করেন।
Back to top button