জলবায়ু পরিবর্তনলিড নিউজ
আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক সম্মেলন ‘কপ৩১’-এ অংশ নিতে তুরস্কের পর্যটননগরী আনতালিয়ার সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর ) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি মূল ভেন্যুতে পৌঁছান।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জলবায়ু গবেষক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এই উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের এই সফরের মূল কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে আন্তর্জাতিক জলবায়ু আসরে অংশ নিতে গত মঙ্গলবার আনতালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে।



