দুর্গম ট্রেইলেও অদম্য পারফর্ম্যান্স: ব্যাটারি চ্যলেঞ্জে সেরা রিয়েলমি সি১০০
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ও ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রিয়েলমি সি১০০ – ইউল্যাব অ্যাডভেঞ্চার বান্দরবান চ্যালেঞ্জ’। ইউল্যাবের পাঁচ শিক্ষার্থীর এই ট্র্যাকিং অভিযানে রিয়েলমি সি১০০ স্মার্টফোনটি দীর্ঘমেয়াদি ব্যাটারি ও ডিউরেবিলিটির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
গত ২৭-২৯ সেপ্টেম্বর বান্দরবানের রুমা বাজার থেকে বগা লেক হয়ে কেওক্রাডং পর্যন্ত দুই দিন-দুই রাতের দুর্গম অভিযানে রুশদি হাসান রাফি কোনো চার্জার বা পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ ব্যবহার করেন। পুরো ট্রিপে নেভিগেশন, ছবি ও ভিডিও ধারণের পর কাদামাটিতে পড়ে গিয়েও ফোনটি সচল থাকে। ট্র্যাকিং শেষে দেখা যায়, ডিভাইসটিতে এখনও ৪০% চার্জ অবশিষ্ট রয়েছে।
ফোনটিতে থাকা ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, আইপি৬৯ রেটিং এবং মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স প্রতিকূল পরিবেশেও এর স্থায়িত্ব ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স প্রমাণ করেছে। বাস্তবে ল্যাব টেস্টের বাইরে ডিভাইসটির এই পারফরম্যান্স স্মার্টফোনপ্রেমীদের নজর কেড়েছে।



