প্রযুক্তি

শাওমির পূজা অফার: কার্ড ছাড়া কিস্তি সুবিধা ও ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

পূজা উপলক্ষে শাওমির বিশেষ ক্যাম্পেইন: মিলছে বিনা সুদে কিস্তি সুবিধাআসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি। এর আওতায় নির্ধারিত স্মার্টফোনে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা, ক্যাশব্যাক ও ফ্রি উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনে উন্মোচন করা হয়েছে নতুন রেডমি নোট ১৭ ফাইভজি (৮জিবি+২৫৬জিবি), যার মূল্য ৪২,৯৯৯ টাকা। ৭৫% ডাউন পেমেন্ট দিয়ে বাকি ২৫% টাকা অতিরিক্ত খরচ ছাড়াই কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। সঙ্গে মিলছে একটি ফ্রি ‘রেডমি বাডস ৬ প্লে’। এছাড়া রেডমি নোট ১৭ প্রো সিরিজে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও বিভিন্ন বান্ডেল অফার।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, উৎসবের সময়ে ক্রেতাদের স্মার্টফোন কেনাকাটা সহজ ও আনন্দদায়ক করতেই এই বিনা সুদের কিস্তি ও বিশেষ উপহারের আয়োজন করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button