বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ ডিভাইসটিতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি। একবার পূর্ণ চার্জে ফোনটি ১.৭ দিন পর্যন্ত সচল থাকবে।
ডিভাইসটিতে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স, আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৯ প্রযুক্তির সাথে ২ মিটার ড্রপ ও ৬ মিটার ওয়াটার রেজিজট্যান্স সুবিধা রয়েছে। পারফরম্যান্সের জন্য আছে শক্তিশালী ৮-কোর চিপসেট, ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ডুয়েল ভিডিও সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
স্মার্টফোনটি গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন রঙে মিলবে। এর ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ৮–১০ অক্টোবরের মধ্যে ফোনটি কিনে গ্রাহকরা ৫০ লাখ টাকার পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পাবেন।



