প্রযুক্তি

তরুণদের সৃজনশীলতা বিকাশে বিইউপি ও অপোর যৌথ উদ্যোগ ‘স্ফূরণ ৬.০’

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির প্রদর্শনীতে পার্টনার হলো অপোতরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে শুরু হয়েছে ‘স্ফূরণ ৬.০’। এই সৃজনশীল প্ল্যাটফর্মে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো।

এই প্রদর্শনীতে ক্যামেরা ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি, আর্ট এবং কার্টুন প্রদর্শনী—এই চারটি বিভাগে তরুণদের কাছ থেকে কাজ আহ্বান করা হয়েছে। স্মার্টফোন থেকে শুরু করে ডিএসএলআরে তোলা ছবি এবং হাতে আঁকা বা ডিজিটাল ইলাস্ট্রেশনের মাধ্যমে তরুণরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

অংশীদারিত্বের অংশ হিসেবে বিইউপি শিক্ষার্থীরা অপো কেয়ার সার্ভিস, মূল্যছাড় ও ইএমআই সুবিধাসহ নানা অফার পাবেন। অপো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং জানান, প্রযুক্তির মাধ্যমে তরুণদের নিজস্ব গল্প প্রকাশে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। এই উদ্যোগ তরুণদের আত্মপ্রকাশ ও নতুন চিন্তার বিকাশ ঘটাবে।

এমন আরো সংবাদ

Back to top button