স্মার্টফোন প্রযুক্তিতে ভিজ্যুয়াল স্টোরিটেলিংকে নতুন রূপ দিচ্ছে অপো
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত ‘অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬’-এ ২৩ হাজারেরও বেশি ছবি থেকে সেরা আলোকচিত্র বাছাই করা হয়েছে। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ‘এভরি ফটো টেলস এ স্টোরি’ প্রতিপাদ্যে পাঁচটি ক্যাটাগরিতে এই মেগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশের চারজন প্রখ্যাত বিচারক খন্দকার তানভীর মুরাদ, শফিকুল আলম কিরণ, কে এম আসাদ ও রাজোয়ানা চৌধুরী জিনিয়া ছবিগুলো মূল্যায়ন করেন। বিচারকরা জানান, কেবল কারিগরি নৈপুণ্য নয়, বরং গল্পের গভীরতা, আবেগ ও সাধারণ মুহূর্তের ভিন্ন উপস্থাপনই ছিল সেরা বাছাইয়ের মূল মানদণ্ড। বিচারকদের মতে, স্মার্টফোন এখন তরুণদের কাছে ‘থার্ড আই’ হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে গ্র্যান্ড উইনার, এলিট, মাস্টার এবং ক্যাটাগরি বিজয়ীদের নগদ অর্থ, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স উপহার দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে অপো তরুণ আলোকচিত্রীদের জন্য আধুনিক ইমেজিং প্রযুক্তি ও পেশাদার দক্ষতা অর্জনের সুযোগ সুগম করল।



