প্রযুক্তি

ব্র্যাক ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও একাডেমিক সততাবিষয়ক কনক্লেভ অনুষ্ঠিত

একাডেমিক সততা নিশ্চিত করতে ব্র্যাক ইউনিভার্সিটির জাতীয় সুপারিশমালাউচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার ও একাডেমিক সততা বজায় রাখার আহ্বানে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘একাডেমিক অ্যান্ড রিসার্চ ইন্টেগ্রিটি কনক্লেভ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়েশা আবেদ লাইব্রেরি দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এআই ব্যবহারের জন্য সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী জানান, ব্র্যাক ইউনিভার্সিটি এআইকে ভয় না পেয়ে দায়িত্বশীলভাবে ব্যবহারে বিশ্বাস করে।

কনক্লেভে দেশ-বিদেশের নীতিনির্ধারক, উপাচার্য ও গবেষকরা এআই যুগে মানবিক বিচারবোধ, গবেষণা নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দেন। দিনশেষে আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে অর্জিত সুপারিশমালা জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণের সুবিধার্থে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এমন আরো সংবাদ

Back to top button