২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে শক্তিশালী ‘রেডমি নোট ১৭ সিরিজ’ উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন এই সিরিজে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, নোট ১৭ প্রো ফাইভজি এবং নোট ১৭—এই তিনটি মডেল যুক্ত করা হয়েছে।
ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিতে এতে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন দেওয়া হচ্ছে। শীর্ষ মডেলটিতে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, ১০০ ওয়াট হাইপারচার্জ, স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ওয়াটারপ্রুফ রেটিং। সিরিজের অন্যান্য মডেলেও উচ্চ সক্ষমতার ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, সুবিশাল ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি সুবিধার মাধ্যমে এই সিরিজটি ব্যবহারকারীদের শতভাগ নির্ভরযোগ্যতা দেবে।
ক্রেতারা কার্ডলেস ইএমআই-তে সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশব্যাক এবং ০% সুদে ১২ মাসের ইএমআই সুবিধায় ফোনগুলো কিনতে পারবেন। ৬ জিবি+১২৮ জিবি মডেলে ৩২,৯৯৯ টাকা থেকে শুরু হয়ে শীর্ষ মডেলে ৬৯,৯৯৯ টাকা পর্যন্ত মূল্যে দেশজুড়ে শাওমি স্টোরে ফোনগুলো পাওয়া যাচ্ছে।



