স্মার্টফোন ফটোগ্রাফিতে বাংলাদেশের রূপ তুলে ধরলো অপো ও পাঠশালা
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও বৈচিত্র্যকে ক্যামেরাবন্দী করতে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত ‘অপো রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্ট’-এর বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রীদের সৃজনশীল ছবি তুলে ধরা হয়।
প্রতিযোগিতায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের জন্য গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আমদাদ হোসেন। তিনি পুরষ্কার হিসেবে ১ লাখ টাকা নগদ, একটি অপো রেনো১৫ এফ স্মার্টফোন এবং পাঠশালার একটি ফটোগ্রাফি কোর্স পেয়েছেন। এছাড়া এলিট উইনার মো. এনামুল কবির ও মাস্টার উইনার সৌম্যেন রেজালসহ পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা আলোকচিত্রীদের পুরস্কৃত করা হয়।
অপো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং জানান, প্রযুক্তির মাধ্যমে তরুণদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ ও অর্থবহ মুহূর্ত ধারণে উৎসাহিত করাই তাদের লক্ষ্য। ঐতিহ্য, প্রকৃতি, পোর্ট্রেট ও স্ট্রিট ফটোগ্রাফিসহ বিভিন্ন ধারায় দেশের সমৃদ্ধ রূপ ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।



