অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের যাত্রা শুরু
তরুণদের উদ্ভাবনী মেধা ও সুপ্ত সম্ভাবনা বিকশিত করতে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। এ কর্মসূচির আওতায় দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং কমিউনিটি-বিল্ডিং দক্ষতার বিকাশ ঘটানোই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। নির্বাচিত অ্যাম্বাসেডররা নিজ নিজ ক্যাম্পাসে অপোর প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।
অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং জানান, অ্যাম্বাসেডররা কেবল ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে নয়, বরং ক্রিয়েটর ও চেঞ্জমেকার হিসেবে সমাজকে অনুপ্রাণিত করবেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর ঢাবি, বিইউপি, এনএসইউ ও চুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী এই তরুণরা প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতায় এগিয়ে যাবেন।



