হিরো অফ দি ডে

মিরপুরে সম্বল হারানো রিকশা মেকানিককে ডিএনসিসি প্রশাসকের মানবিক সহায়তা

উচ্ছেদ অভিযানে নজর কাড়লো ডিএনসিসি প্রশাসকের মানবিক পদক্ষেপ
উচ্ছেদ অভিযানে নজর কাড়লো ডিএনসিসি প্রশাসকের মানবিক পদক্ষেপ

মিরপুর-১০ নম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চলাকালে সম্বল হারানো এক অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

বুধবার অভিযান পরিচালনাকালে ওই বৃদ্ধের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিকশা মেরামতের যন্ত্রপাতির বাকশোটি নষ্ট হয়ে যায়। এতে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মেকানিক, যা নজরে আসে ডিএনসিসি প্রশাসকের। তিনি তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে খুঁজে বের করে সহায়তার হাত বাড়িয়ে দেন।

উচ্ছেদ অভিযানে সম্বল হারানো বৃদ্ধের পাশে ডিএনসিসি প্রশাসক
উচ্ছেদ অভিযানে সম্বল হারানো বৃদ্ধের পাশে ডিএনসিসি প্রশাসক

জানা যায়, ওই বৃদ্ধ প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় করে গ্রামে থাকা সন্তানদের পড়াশোনা ও পরিবারের খরচ চালাতেন। যন্ত্রপাতির বাক্সটি ছিল তাঁর পরিবারের বেঁচে থাকার একমাত্র মাধ্যম। উচ্ছেদ অভিযানের মতো প্রশাসনিক কার্যক্রমেও ডিএনসিসি প্রশাসকের এমন মানবিক আচরণ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button