বহুদিন পর আবারও সৌহার্দ্যের উৎসবে মাতলেন আরব আমিরাত প্রবাসী বাংলাদেশীরা। ভেদাভেদ ভুলে এতে শমিল হলেন সাধারণ কর্মী থেকে মন্ত্রী, এমপি, রাষ্ট্রদূত, বড় ব্যবসায়ী-পেশাজীবি সহ নানা শ্রেণীর মানুষ। মঙ্গলবার চমৎকার এই আয়োজন ছিলো দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে। অনুষ্ঠানটি মুলত ছিলো আরব আমিরাতের এনআরবি সিআইপিদের সংবর্ধনা । পরে যা পরিণত হয় প্রবাসীদের সম্মেলনে। বাংলাদেশ কমিউনিটির এ অনুষ্ঠানে ব্যাপকভাবে প্রশংসিত হয় সাংবাদিক ও ভ্রমণ গল্পকার কেরামত উল্লাহ বিপ্লবের “দুনিয়ার গল্প“। বিশেষ প্রদর্শনীর পর এই প্ল্যাটফর্মকে দেয়া হয় আরব আমিরাত প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিশেষ সম্মাননা। কেরামত উল্লাহ বিপ্লব তা গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা জানান।
ঢাকা থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরব আমিরাতকে বাংলাদেশের “সেরা বন্ধু দেশের একটি” বলে উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশীদের সংকট নিরসনে শিগগিরই সরকারের একটি কমিটি আরব আমিরাত সফরে যাবেন। সেটা ডিসেম্বরেই হতে পারে। প্রবাসী কর্মীরা যে দেশে থাকেন সেই দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলতেও অনুরোধ জানান তিনি। বলেন, একটি দেশে থেকে সেই দেশের নিয়ম না মানলে শুধু প্রবাসী ব্যক্তিটি নয়; সেখানে তার দেশের সম্মান ক্ষুন্ন হয়। প্রবাসী কমিউনিটিকে সামাজিক কাজে নিবেদিত হওয়ার আহ্বানও জানান তিনি।
২০২৬ সালে বিশ্বজুড়ে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশী এনআরবি সিআইপি নির্বাচিত হন। এরমধ্যে কেবল আরব আমিরাত থেকেই এই সম্মাননা অর্জন করেছেন ৪১ জন। যা আমিরাত-বাংলাদেশ কমিউনিটির জন্য এক অসামান্য গৌরব ও অহংকারের মুহূর্ত। এই অর্জনকেই জমকালো এ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়। সম্মানিত করা হয় এ বছরের সেই সিআইপিদের।
কমিটির আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আরব আমিরাতের সাবেক মন্ত্রী ড. আব্দুল্লাহ সাইদ আল কিন্ধি, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা ড. এনামুল হক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার, বিভিন্ন সামাজিক-প্রবাসী সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতা-প্রতিনিধিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল-সংবর্ধিত সিআইপি ও অতিথিদের নিয়ে বিশেষ প্রকাশনা- “প্রবাসরত্ন” ও এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক “এনআরবি সিআইপি” ব্যবস্থা চালু এবং প্রবাসীদের সন্মানিত করার প্রবাসরত্নের সম্পাদনা করেছেন সাংবাদিক শিবলী আল সাদিক। এর সংকলন করেন চট্টগ্রামের খ্যাতিমান সাংবাদিক এজাজ মাহমুদ।
অনুষ্ঠানে দেয়া বক্তৃতায়, রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসীদের নানা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে জাল সার্টিফিকেট দিয়ে আমিরাতে আসা বা চাকরি নেয়ার চেষ্টা করলে এখন কতো বড় শাস্তি হতে পারে তাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসীদের চাওয়া পাওয়া নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ সিআইপি বিজনেস এসোসিয়েশনের আহবায়ক – মোহাম্মদ রুবেল।
সংবর্ধিত সিআইপিরা হলেন –
১. মোহাম্মদ রুবেল, সিআইপি
২. ওসমান গণি আলম, সিআইপি
৩. মোহাম্মদ মহিউদ্দিন, সিআইপি
৪. হাজী মোহাম্মদ আবুল বাশার, সিআইপি
৫. মো. মজিবুর রহমান, সিআইপি
৬. মো. শামসুজ্জামান মিন্টু, সিআইপি
৭. হাজী আব্দুল করিম, সিআইপি
৮. মো. শফিউল আলম, সিআইপি
৯. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিআইপি
১০. মহিউদ্দীন তালুকদার, সিআইপি
১১. মোহাম্মদ কামরুল হাসান, সিআইপি
১২. মোহাম্মদ সিফাতউল্লাহ, সিআইপি
১৩. ফরিদুল আলম, সিআইপি
১৪. মো. হাসান মোরশেদ, সিআইপি
১৫. শফিকুল ইসলাম রাহী, সিআইপি
১৬. মো. রফিকুল ইসলাম, সিআইপি
১৭. মাওলানা জয়নাল আবেদীন, সিআইপি
১৮. মোহাম্মদ শহিদুল ইসলাম, সিআইপি
১৯. ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিআইপি
২০. মোহাম্মদ নজরুল ইসলাম, সিআইপি
২১. ফাহিম আহমদ, সিআইপি
২২. মোহাম্মদ আমিনুল হক, সিআইপি
২৩. শফিকুল ইসলাম, সিআইপি
২৪. মো. সেলিম উদ্দিন, সিআইপি
২৫. হাজী মো. জাফর, সিআইপি
২৬. হাজী ওসমান আলী, সিআইপি
২৭. নুর নবী, সিআইপি
২৮. মোহাম্মদ খালেদ, সিআইপি
২৯. মো. আবুল হাসেম, সিআইপি
৩০. নিজাম উদ্দীন হাসান, সিআইপি
৩১. মোহাম্মদ সেলিম, সিআইপি
৩২. রাশেদুল হাসান রিন্টু, সিআইপি
৩৩. মাহাবুব আলম, সিআইপি
৩৪. মো. আবছার উদ্দীন, সিআইপি
৩৫. মো. ইলিয়াছ হোসাইন, সিআইপি
৩৬. ইঞ্জিনিয়ার মঈন হোসাইন, সিআইপি
৩৭. রুকন উদ্দিন, সিআইপি
৩৮. শেখ আবদুল আজাদ, সিআইপি
৩৯. মো. মনজুরুল হক চৌধুরী, সিআইপি
৪০. মো. আল আমিন, সিআইপি
৪১. মোহাম্মদ জুলফিকার, সিআইপি
এই অনুষ্ঠানের আরো ছবি দেখুন-
















