অর্থনীতি

ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেল ভিওন ও স্কয়ার গ্রুপ

বাংলাদেশে ২৫ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি ভিওনের

আর্থিক অন্তর্ভুক্তিতে যৌথভাবে কাজ করবে বাংলালিংক ও স্কয়ার
আর্থিক অন্তর্ভুক্তিতে যৌথভাবে কাজ করবে বাংলালিংক ও স্কয়ার

বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ। ২৬ সেপ্টেম্বর ঢাকায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিওনের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ কাঠামোর আওতায় এ পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়েছে নিউইয়র্কে।

এ উদ্যোগের আওতায় ভিওন বাংলাদেশে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছে। নতুন এই ব্যাংকটি বাংলালিংকের মোবাইল ইকোসিস্টেম ও নেটওয়ার্ক এবং স্কয়ার গ্রুপের বিস্তৃত বিতরণ ব্যবস্থার সুফল কাজে লাগিয়ে প্রচলিত আর্থিক সেবার বাইরে থাকা মানুষকে সেবা প্রদান করবে।

ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগ্লো জানান, ব্যাংকিং সেবাবঞ্চিত মানুষদের আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর আওতায় আনতে এ অনুমোদন সাহায্য করবে। স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকীতে এ অর্জন তাঁদের জন্য গর্বের। বাংলালিংকের সিইও ইওহান বুসে মনে করেন, এ ডিজিটাল ব্যাংক দেশের প্রযুক্তি নির্ভর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখবে।

এমন আরো সংবাদ

Back to top button