দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজধানীতে ৩০তম ইউএস ট্রেড শো শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ৩০তম ‘ইউএস ট্রেড শো ২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ঢাকার ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেড শোর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
অ্যামচেমের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল জানান, ট্রেড শোটি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে বড় সুযোগ তৈরি করবে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রদর্শনীতে মার্কিন পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি জ্বালানি, স্বাস্থ্যসেবা ও আইসিটি বিষয়ে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে।



