অর্থনীতি

রংপুর ও রাজশাহীতে কৃষি উৎপাদন বাড়াতে ৭ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি

কৃষি ও পল্লী খাতে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

কৃষি ও পল্লী খাতে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
গ্রামীণ অর্থনীতি জোরদারে পুনঃঅর্থায়ন তহবিলের চুক্তি সই

কৃষি উৎপাদন বৃদ্ধি, বাজারব্যবস্থা শক্তিশালীকরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিসংক্রান্ত আয়বর্ধক কর্মকাণ্ডে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ও ৩ বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। ইউসিবির শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও গ্রুপ লেন্ডিং চ্যানেলের মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা এই সেবা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ এবং ইউসিবির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রিদওয়ানুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সঠিক মানুষের কাছে সময়মতো ঋণ পৌঁছালে তা দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ও বাস্তব পরিবর্তন আনবে।

এমন আরো সংবাদ

Back to top button