অর্থনীতি

গ্রাহকদের চাহিদায় বসুন্ধরা এফ-ব্লকে সেবার পরিধি বাড়ালো ‘স্বপ্ন’

Afsara Tasnimরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এফ-ব্লকে ১০,২০০ বর্গফুটের আয়তনে নতুন আউটলেট চালু করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। প্রতিষ্ঠানটির ৯৭৫তম এই আউটলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কেনাকাটা আরও সহজ ও সুবিধাজনক হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব অপারেশন মো. কৌশিক রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক জানান, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এই আউটলেটটি চালু করা হয়েছে।

নতুন এই আউটলেটে ক্রেতারা এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, শাকসবজি, গৃহস্থালি ও দুগ্ধজাত পণ্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় সব মানসম্মত সামগ্রী কিনতে পারবেন। দেশজুড়ে আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে নিয়মিত আউটলেট সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

এমন আরো সংবাদ

Back to top button