হিরো অফ দি ডে

রোহিঙ্গাদের অধিকার রক্ষায় আবারও ইউএনএইচসিআর’র শুভেচ্ছাদূত তাহসান খান

সংবাদ বিজ্ঞপ্তি - রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে তাহসান খানের চুক্তি নবায়ন // Tahsan Khan and UNHCR renew Goodwill Ambassador partnership in support of Rohingya refugees বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হিসেবে পুনরায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় শিল্পী তাহসান খান। বুধবার ২২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁর এই দায়িত্বের মেয়াদ নবায়ন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি - রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে তাহসান খানের চুক্তি নবায়ন // Tahsan Khan and UNHCR renew Goodwill Ambassador partnership in support of Rohingya refugees ২০২১ সালে বাংলাদেশের প্রথম শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই তাহসান কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে সক্রিয়ভাবে কাজ করছেন। দায়িত্ব নবায়ন শেষে তাহসান বলেন, “রোহিঙ্গারা দীর্ঘ ৯ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন। একটি টেকসই সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও জানান, শরণার্থীদের অদম্য মনোবল তাঁকে অনুপ্রাণিত করে এবং তাঁদের গল্পগুলো তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান।

সংবাদ বিজ্ঞপ্তি - রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে তাহসান খানের চুক্তি নবায়ন // Tahsan Khan and UNHCR renew Goodwill Ambassador partnership in support of Rohingya refugees ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, “তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে নিবেদিত এক কণ্ঠস্বর। তাঁর সম্পৃক্ততা আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।” বর্তমানে বাংলাদেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। বিশ্বজুড়ে ইউএনএইচসিআর-এর ৩৬ জন বিশিষ্ট শুভেচ্ছাদূতের একজন হিসেবে তাহসান এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবিক সহায়তায় জনসমর্থন তৈরিতে কাজ করে যাবেন।

এমন আরো সংবাদ

Back to top button