দেশি রান্না

শেফস অ্যাভিনিউ: ভোজনরসিকদের জন্য নতুন স্বর্গ

শেফস অ্যাভিনিউর যাত্রা শুরু, স্বাদের মেলায় নতুন কিছু
শেফস অ্যাভিনিউর যাত্রা শুরু, স্বাদের মেলায় নতুন কিছু

ঢাকায় ভোজনরসিকদের জন্য সম্প্রতি উদ্বোধন হয়েছে আন্তর্জাতিক মানের ফুড হাব ‘শেফস অ্যাভিনিউ’। উত্তরার মাস্কট প্লাজায় অবস্থিত এই ফুড হাবটি একই ছাদের নিচে এনেছে বিভিন্ন স্বাদের ১৩টি জনপ্রিয় ফুড চেইনকে। এখানে আপনি পাবেন দেশি খাবারের পাশাপাশি ইতালিয়ান, কোরিয়ান, চাইনিজ এবং মেক্সিকান নানা পদের মুখরোচক খাবার। শুধু তাই নয়, বিনোদনের জন্য রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি রাইড এবং শিশুদের জন্য আকর্ষণীয় প্লে-গ্রাউন্ড।

শেফস অ্যাভিনিউতে রয়েছে বিখ্যাত সব ফুড চেইন, যেমন লাহোরি নিহারি ঢাকা, কড়া ফ্রাই, বার্গার ব্যাশ, জ্যাবস অ্যান্ড শ্যাবস কিচেন, চার্ড, মাসালা মন্ত্র, কেএফডি এক্সপ্রেস এবং গ্লেজড। এখানে প্রতিটি খাবারের দাম হাতের নাগালেই, যা সকল শ্রেণির ভোজনরসিকদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে।

আট হাজার বর্গফুটের বেশি জায়গা নিয়ে তৈরি শেফস অ্যাভিনিউর অন্দরসজ্জা মুগ্ধ করার মতো। আকর্ষণীয় লাইটিং, রঙিন সজ্জা এবং প্রচুর ইনডোর প্ল্যান্ট এটিকে একটি প্রাণবন্ত পরিবেশ দিয়েছে।

শেফস অ্যাভিনিউর প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত করিম তনিমা বলেন, “আমরা মানসম্মত খাবার এবং সুন্দর পরিবেশের ওপর জোর দিয়েছি। আমাদের লক্ষ্য হলো, ভোজনরসিকদের জন্য একটি বিশ্বমানের অভিজ্ঞতা তৈরি করা।”

এমন আরো সংবাদ

Back to top button