দেশি রান্না

রুটির সঙ্গে খান ঝাল ঝাল ডিমের কোরমা

রুটির সঙ্গে খান ঝাল ঝাল ডিমের কোরমা
রুটির সঙ্গে খান ঝাল ঝাল ডিমের কোরমা

ডিম প্রাণীজ প্রোটিনের খুব ভালো একটি উৎস। অনেকের কাছে খুব প্রিয় একটি খাবারের নাম ডিম। অনেকের বাড়িতে সাধারণত ডিম ঝাল স্বাদেরই রান্না হয়ে থাকে। ডিম দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি হয়। তবে ডিম দিয়ে তৈরি করতে পারেন ডিমের কোরমা। চলুন জেনে নিই কীভাবে বানাবেন ডিমের কোরমা। তার আগে জেনে নিন কী কী উপকরণ লাগবে।

উপকরণ

ডিম ছয়টি

টক দই আধা কাপ

মিষ্টি দই এক টেবিল চামচ

পেঁয়াজ কুচি এক কাপ

পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ

রসুন বাটা এক টেবিল চামচ

আদা বাটা এক চা চামচ

বাদাম বাটা দুই টেবিল চামচ

পোস্ত বাটা এক টেবিল চামচ

ঘি এক টেবিল চামচ

আধ কাপ তেল

তেজপাতা দুইটি

ছোট এলাচ দুইটি

লবঙ্গ দুইটি

দারুচিনি একটি

গরম মশলার গুঁড়া আধা চা চামচ

কিশমিশ এক টেবিল চামচ

স্বাদ অনুযায়ী লবণ

গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ

প্রস্তত প্রণালি

প্রথমে ডিম সেদ্ধ করে নিন। খানিকটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিন। এরপর একটি কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করে নিন। এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। সামান্য ভাজা হয়ে এলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। এর মধ্যে একে একে মেশাতে থাকুন বাদাম ও পোস্ত বাটা। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য গরম পানি দিয়ে দিন। পানি ফুটলে দুই রকম দই ভালো করে ফেটিয়ে নিয়ে ওই মিশ্রণে দিয়ে দিন।

এবার সেদ্ধ করা ডিম ছুরি দিয়ে কেটে নিয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে কিশমিশ ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। সবশেষ উপর থেকে ছড়িয়ে দিন পেঁয়াজ বেরেস্তা।

এমন আরো সংবাদ

Back to top button