দেশ

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে খামারবাড়ি-মানিক মিয়া এভিনিউতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ

258পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ শীর্ষক বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এতে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে সড়কের দুপাশে নতুন বৃক্ষরোপণ এবং রোপিত বৃক্ষের পরিচর্যা করা হয়। এ সময় নেতারা পরিবেশ সুরক্ষা ও সবুজ ঢাকা গড়ার এই জনকল্যাণমুখী উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button