
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ জেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখেন এবং পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক ও জেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক শমসের আলী মোহন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন।



