ধর্মীয়

‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে ৩ পার্টনারকে ওমরাহ প্যাকেজ দিল ‘উপায়’

‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে ৩ পার্টনারকে ওমরাহ প্যাকেজ দিল ‘উপায়’মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্র্যান্ড ‘উপায়’ তাদের ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিনজন ডিস্ট্রিবিউশন পার্টনারকে পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ প্রদান করেছে। মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) এই সহযোগী প্রতিষ্ঠানটি।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনের তিন বিজয়ী হলেন বগুড়ার মো. আবু সেলিম রেজা ও মো. আবু মুসা এবং যশোরের মো. তানবীর হাসান। ঢাকার করপোরেট কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদেরকে শুভকামনা জানানো হয়।

গ্রাহকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়া পার্টনারদের পরিশ্রম ও অবদানের স্বীকৃতি জানাতেই এই সম্মাননা দিয়েছে উপায়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে ডিস্ট্রিবিউশন পার্টনারদের সাথে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদার রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এমন আরো সংবাদ

Back to top button