খেলাধুলা

১২ দলের লড়াই শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন

১২ দলের লড়াই শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়নব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘আয়েশা আবেদ টি-টেন আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ সম্পন্ন হয়েছে। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১৫ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার উপযোগী পরিবেশ তৈরির জোর তাগিদ দেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ টাকা পুরস্কার জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রানারআপ উত্তরা ইউনিভার্সিটি পেয়েছে ৫০ হাজার টাকা।

ফাইনালে উত্তরা ইউনিভার্সিটিকে ১২১ রানে হারায় ড্যাফোডিল। ২৭ বলে ১১৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হন চ্যাম্পিয়ন দলের শায়লা সুমাইয়া সৃষ্টি। টুর্নামেন্টের সেরা বোলার হন হ্যাটট্রিক করা পূজা রাণী সরকার। সমাপনীতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড ও জাতীয় নারী দলের ক্রিকেটার জুয়াইরিয়া ফেরদৌস বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। আয়োজনটি এসডিজি-৩ ও এসডিজি-৫ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

এমন আরো সংবাদ

Back to top button