মিরপুরে তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ: ৬ স্বর্ণসহ ১৫ পদক জিতলো রাজশাহীর অ্যাথলেটরা
ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬’-এ অনন্য নৈপুণ্য দেখিয়ে ১৫টি পদক জয় করেছে ‘রাজশাহী তায়কোয়ানডো দোজাং’। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজন ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তারা ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ অর্জন করে।
প্রতিযোগিতায় নারী ক্যাটাগরিতে জোড়া স্বর্ণ জিতেন মারিন আশরাফি এবং একটি স্বর্ণ জিতেন আনিকা। এছাড়া রৌপ্য জিতেন ইরা, আনিকা ও জাফরিন জারা এবং ব্রোঞ্জ পান মৌনিয়া। অন্যদিকে পুরুষ বিভাগে স্বর্ণ অর্জন করেন মোঃ ইমতিয়াজ আলী, প্রিন্স আদনান ও ১৪–১৭ বছর ক্যাটাগরির এক উদীয়মান প্রতিযোগী। রৌপ্য পান তাহসিন ও প্রিন্স আদনান এবং ব্রোঞ্জ জিতেন জয়নব।
প্রতিযোগিতায় অফিশিয়াল রেফারির দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান ব্রাইটসহ মোঃ আশিক মাহমুদ, শ্রাবন্তী ইসলাম বর্ষা ও মোঃ ইহতেশামুল আলম। জাতীয় পর্যায়ের এই সাফল্য রাজশাহী অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।



