পোল্যান্ডের ভ্রোসওয়াবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এবং শীর্ষ ব্র্যান্ড জহির’র প্রধান পৃষ্ঠপোষকতায় (টাইটেল স্পন্সর) দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ‘সামার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই স্থানীয় ‘সেনট্রাম পিলকার্স্কি ক্লোকোচিৎসে’ মাঠে এই উৎসবমুখর ফুটবল আসরটি সম্পন্ন হয়।
এই টুর্নামেন্টটি প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে পোল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি চমৎকার মিলনমেলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ গাজী লিমনের দল ‘ডিকে কাউন্টার’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
খেলোয়াড় ও দর্শকরা প্রবাসে সৌহার্দ্য বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতি বছর সামার ও উইন্টারে এই ধারা বজায় রাখার আহ্বান জানান। আয়োজক কমিটি জানায়, টাইটেল স্পন্সর জাহির কাবাব’র সহযোগিতায় আগামীতে আরও বেশি দল নিয়ে আরও বড় পরিসরে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।



