সিডনিতে কেরামত উল্লাহ বিপ্লবকে সম্মাননা প্রবাসীদের
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অনন্য স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিডনির বাঙালী অধ্যুষিত একটি রেস্তোরাঁয় অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জীবন সংগ্রামী প্রবাসী বাংলাদেশীদের সাফল্য “দুনিয়ার গল্প” সিরিজের মাধ্যমে ইউটিউব চ্যানেলে প্রচারে তার প্রশংসা করেন বক্তারা।
সংগঠনের সভাপতি মো. রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ টুটুলসহ স্থানীয় কাউন্সিলর মাসুদ চৌধুরী, এলিজা আজাদ টুম্পা, ব্যবসায়ি নেতা আব্দুল রতন খান, স্বাধীনতা পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন, চলচ্চিত্র নির্মাতা গোলাম মোস্তফা, সাংবাদিক কাজী সুলতানা শিমি, আব্দুল্লাহ আল নোমান শামীম, নইম আব্দুল্লাহ, পুরবি পারমিতা বোস ,অর্ক হাসানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিডনিতে প্রবাসী বাংলাদেশীদের সৌহার্দ্যের প্রশংসা করেন কেরামত উল্লাহ বিপ্লব। তার সিডনির বাংলাদেশী কমিউনিটি নিয়ে সিরিজ কনটেন্ট শিগগিরই ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে বলেও জানান তিনি
কেরামত উল্লাহ বিপ্লবের ইউটিউব চ্যানেল ভিজিট করতে ক্লিক করুন



