খেলাধুলা

ক্রীড়াঙ্গনের পুনর্জাগরণে মোহামেডানই পথ দেখাবে: মতবিনিময় সভায় মির্জা ফখরুল

এম এ সালামের হাত ধরে সোনালী যুগে ফেরার অপেক্ষায় মোহামেডান স্পোর্টিং ক্লাব

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডমোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডরাজধানীর মতিঝিলে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মাঠে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডমোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডঅনুষ্ঠানে ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা এম এ সালাম-এর বিশেষ তৎপরতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্রীড়াঙ্গনে মোহামেডানের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে এম এ সালাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ক্লাবের দুঃসময়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সংগঠক হিসেবে দক্ষতা মোহামেডানকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডমতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্লাবের উন্নয়নে এম এ সালামের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর ভূমিকা অপরিসীম।” সভায় ক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের মানোন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা গৃহীত হয়। এম এ সালামের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব আবারও তার হারানো জৌলুস ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এমন আরো সংবাদ

Back to top button