ভ্রমণ

অ্যান্টার্কটিকা অভিযানে সালাউদ্দিন সুমন ও নিলয়

এবার অ্যান্টার্কটিকা অভিযানে ইউটিউভার সালাহউদ্দিন সুমন ও তার সহযাত্রী নিলয়
এবার অ্যান্টার্কটিকা অভিযানে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন ও তার সহযাত্রী নিলয়

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ও তার সহযাত্রী নিলয় কুমার বিশ্বাস এক ঐতিহাসিক অভিযানে পাড়ি জমিয়েছেন পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায়। বিশ্বের দক্ষিণতম শহর আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে তাদের এই দুঃসাহসিক যাত্রা শুরু হয়েছে।

নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ‘ওশানওয়াইড এক্সপিডিশন’-এর অধীনে ২১টি দেশের অভিযাত্রীদের সঙ্গে তারা এই মিশনে যুক্ত হয়েছেন। এই যাত্রায় তারা ফকল্যান্ড ও সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জের বিশাল পেঙ্গুইন কলোনি, সিল এবং মেরু অঞ্চলের বিরল প্রাণিজগৎ ডকুমেন্ট করবেন। সালাউদ্দিন সুমন জানান, এর আগে কোনো বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বাংলা ভাষায় অ্যান্টার্কটিকা মহাদেশকে এভাবে তুলে ধরেননি।

অভিযানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে তার্কিশ এয়ারলাইনস এবং লিডিং স্পন্সর হিসেবে যুক্ত আছে ‘ডট ইন্টারনেট’। ২৭ বছর বয়সে এমন সুযোগ পেয়ে নিলয় কুমার বিশ্বাস তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুমন ও নিলয়ের এই অভিযান বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button