দেশি রান্না

দুপুরে ডাল আর রুই মাছের ভুনা

রুই মাছের ভুনা। ছবি : সংগৃহীত
রুই মাছের ভুনা। ছবি : সংগৃহীত

সারা বছরই বাজারে রুই মাছ পাওয়া যায়। তাজা রুই মাছের তরকারি খেতে সবাই ভালোবাসে। দুপুরে বা রাতে ডাল আর রুই মাছ ভুনা খেতে পছন্দ করেন অনেকে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে তৈরি করবেন রুই মাছের ভুনা। চলুন জেনে নিই কিভাবে বাসায় সহজে রুই মাছের ভুনা রান্না করবেন। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

পরিমাণমতো তেল

এক কাপ পেঁয়াজ কুচি

আধা কাপ পেঁয়াজ বাটা

এক চা চামচ শুকনো মরিচ বাটা

স্বাদমতো লবণ

সামান্য পানি

আধা চা চামচ হলুদের গুঁড়ো

এক কাপ টমেটো

আধা চা চামচ জিরার গুঁড়ো

চার-পাঁচ টুকরো মাছ

সামান্য ধনেপাতা কুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এর সঙ্গে পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, লবণ, পানি, হলুদের গুঁড়া, টমেটো ও জিরার গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। তারপর পানি দিয়ে ঢেকে রান্না করুন।

এবার মাছ দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে এক মিনিট রেখে পরিবেশন করুন দারুণ স্বাদের রুই মাছের ভুনা।

এমন আরো সংবাদ

Back to top button