জলবায়ু পরিবর্তনলিড নিউজ

আনাতালিয়ায় শুরু হলো কপ৩১: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সরব বাংলাদেশ

আনতালিয়ায় জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

copবিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, অর্থায়ন নিশ্চিতকরণ এবং ঐতিহাসিক দায়বদ্ধতার দাবিতে তুরস্কের রিসোর্ট নগরী আনাতালিয়ায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)। বিশ্বনেতা, জলবায়ু বিজ্ঞানী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে আজ সকাল থেকে সম্মেলনের মূল ভেন্যুতে শুরু হয়েছে বৈশ্বিক আলোচনা ও সমন্বয় সভা।

cop
(261109) — ANTALYA, Nov. 9, 2026 (Xinhua) — Australian Minister for Climate Change and Energy Chris Bowen, who serves as the 31st United Nations Climate Change Conference president of negotiations, gives a speech during the opening session of COP31 in Antalya, T¨¹rkiye, Nov. 9, 2026. COP31 opened Monday in the Turkish coastal city of Antalya with a focus on translating global climate commitments into concrete action. (Mustafa Kaya/Handout via Xinhua)

ভেন্যুর সরেজমিন চিত্র থেকে জানা যায়, এবারের সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু ক্ষতিপূরণ তহবিলের সহজলভ্যতা এবং পচনশীল টেকসই বিকল্পের প্রসারকে প্রধান এজেন্ডা হিসেবে বিবেচনা করা হচ্ছে। চরম ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো এবার বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি উন্নত দেশগুলোর দেওয়া আর্থিক প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

সম্মেলনের উচ্চপর্যায়ের পর্বে যোগ দিতে আগামীকাল আনাতালিয়া পৌঁছাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে এবার ‘গ্রিন জোন’-এ একটি বিশেষ ‘পাট প্যাভিলিয়ন’ আয়োজন করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার প্রচারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

এমন আরো সংবাদ

Back to top button