রাজনীতি
আব্দুর রহমানের নেতৃত্বে তেজগাঁও থানা যুবদলের শুভেচ্ছা মিছিল ও শোভাযাত্রা

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনকে নির্বাচিত করায় তেজগাঁও থানা যুবদলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল রাজধানীতে থানা যুবদলের সদস্য সচিব আব্দুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ মিন্টু, থানা যুবদল নেতা জসিম উদ্দিন মিয়াজী ও বিল্লাল সরদারসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।



