দেশ

তিন দিনে ৪৫ হাজার দর্শনার্থীর সমাগম: পর্যটন মেলার সমাপনীতে বিমানমন্ত্রী

তিন দিনে ৪৫ হাজার দর্শনার্থীর সমাগম: পর্যটন মেলার সমাপনীতে বিমানমন্ত্রীপর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই কাঠামোর ওপর গুরুত্বারোপ করে সফলভাবে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় প্রায় ৪৩ কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হয়েছে এবং ৪৫ হাজার দর্শনার্থী অংশ নিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি পর্যটন খাতের ডিজিটাল তথ্যসেবা, স্মার্ট মনিটরিং ও টেকসই মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

এর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এআই ফর সাসটেইনেবল ট্যুরিজম অপারেশন’ শীর্ষক সেমিনারে বক্তারা প্রযুক্তি ও মানবিক আতিথেয়তার সমন্বয়ের ওপর জোর দেন। ২০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মেলার টাইটেল স্পনসর ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এমন আরো সংবাদ

Back to top button