‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
রাজধানীকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। রোববার (১ নভেম্বর) বিকাল ৪টায় মোহাম্মদপুর টাউন হল থেকে আসাদগেট হয়ে জুলাই স্মৃতি জাদুঘর পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিক রনিসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে রাস্তার দুপাশে বৃক্ষরোপণ, গাছে পানি সেচন এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়নে এই জনকল্যাণমূলক ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন এবং নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।



