বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৫ অক্টোবর কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি পদমর্যাদার প্রচার সম্পাদক বাদল কারার।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের আগ্রহ প্রকাশ করেন নেতারা। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থক্য দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।



