এন্টারটেইনমেন্ট

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাহ রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে এটি নির্বাচিত হয়েছে। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে জায়গা করে নেয় চারটি চলচ্চিত্র। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’।

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ‘রইদ’-এর অস্কারযাত্রাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের গল্প, সংস্কৃতি ও নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে সিনেমাটির মাধ্যমে।সিনেমাটির শিল্পীরাও মনে করছেন, এই যাত্রা শুধু ‘রইদ’-এর নয়; একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গল্প তুলে ধরার একটি বড় সুযোগ।

‘রইদ’ মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে- এমনটাই বলেছেন নির্মাতা। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমানের চিত্রনাট্যে এ ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি।

এমন আরো সংবাদ

Back to top button