শিমারুর অংশীদারিত্বে টফিতে যুক্ত হলো ১ হাজারেরও বেশি নতুন কনটেন্ট

জনপ্রিয় বিনোদন প্রতিষ্ঠান শিমারুর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত হয়েছে ১ হাজারেরও বেশি নতুন কনটেন্ট. ২৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে রয়েছে পুরোনো জনপ্রিয় সিনেমা ও ব্লকবাস্টার ওয়েব সিরিজ।
টফির এন্টারটেইনমেন্ট পাস ও এন্টারটেইনমেন্ট প্লাস সাবস্ক্রিপশন প্ল্যানে এই প্রিমিয়াম কনটেন্টগুলো উপভোগ করা যাবে, যেখানে সীমিত সময়ের জন্য বিশেষ ছাড় রয়েছে। পাশাপাশি, ব্যস্ত দর্শকদের কথা মাথায় রেখে টফিতে সম্পূর্ণ বিনামূল্যে দেখার জন্য চালু করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ‘মিনি-টকিজ’ ও ‘ভার্টিক্যাল ড্রামা’।
টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ জানান, দর্শকদের বৈচিত্র্যময় বিনোদন উপহার দিতেই কনটেন্টের পরিসর বাড়ানো হয়েছে। মোবাইল, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে এসব বিনোদন সেবা উপভোগ করা যাবে।



