গণমাধ্যমহাইলাইটস

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সুযোগ

সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় হাইকমিশনের আহ্বান: আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

indiaবাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে ভারত সরকার। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানায়, আইটেক স্কিমের আওতায় ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাতের ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণটিতে সংবাদ সংগ্রহ, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য হাইটেক সিটি ও স্টার্ট-আপ পরিদর্শনের ব্যবস্থা থাকছে। কোর্স শেষে সনদপত্র প্রদান করা হবে।

নির্বাচিত সাংবাদিকদের বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আগ্রহী সাংবাদিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। চূড়ান্ত নির্বাচনের পর স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

https://forms.gle/xpXKqUhyM1CEeoQ78 

এমন আরো সংবাদ

Back to top button