রাজধানীর বাসাবো শহীদ আলাউদ্দিন পার্ক খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম হোসেন। এছাড়া মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন, খ ম ওসমান গনি টুটুল ও চৌধুরী ওয়াহিদুর রহমান চয়নসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উদ্বোধনী আয়োজনে অতিথিরা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো ও তাদের মাঠমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। মিনিবার ফুটবল টুর্নামেন্টটিকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।



