তরুণদের টেকসই ভাবনায় ব্র্যাক ইউনিভার্সিটির জলবায়ু উৎসব

পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত চার দিনব্যাপী জাতীয় পরিবেশভিত্তিক উৎসব ‘গ্রিন জেনেসিস ২০২৬’ শেষ হয়েছে। ৮ থেকে ১১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের আউটরিচ টিম, সিথ্রিইআর ও ইয়ুথ ফর আ গ্রিন আর্থের আয়োজনে এতে অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে, ফটোগ্রাফি, গ্রিন জার্নালিজম ও বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। সিথ্রিইআরের ডিরেক্টর ড. গোলাম রব্বানী ও প্রখ্যাত পরিবেশবিদ প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত তরুণদের জলবায়ু সংকট মোকাবিলায় মূল শক্তি হিসেবে আখ্যা দেন।
সমাপনী দিনে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড ও ট্রেজারার আরিফুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসিআই মোটরসের পৃষ্ঠপোষকতায় এ আয়োজনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় তরুণদের উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরা হয়।



