দেশ

আইইবি ঢাকা সেন্টারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রকিউরমেন্ট প্রশিক্ষণ শুরু

আইইবি ঢাকা সেন্টারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রকিউরমেন্ট প্রশিক্ষণ শুরুপ্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ঢাকা সেন্টারের উদ্যোগে আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) থেকে পাঁচ দিনব্যাপী প্রকিউরমেন্ট বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রকৌশলীদের কর্মজীবনে প্রকিউরমেন্ট বা সংগ্রহ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এই বিষয়টি মাথায় রেখেই সান্ধ্যকালীন এই বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে।

আইইবি-র প্রশিক্ষণ অঙ্গ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি)-তে আয়োজিত এই কোর্সটির শুভ উদ্বোধন করেন আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।

আইইবি ঢাকা সেন্টারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রকিউরমেন্ট প্রশিক্ষণ শুরুউদ্বোধনী দিনে কোর্সটি পরিচালনা করেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-র পরিচালক মোহাম্মদ আলী আহমেদ খাঁন (উপসচিব)। এছাড়া পুরো প্রশিক্ষণ কার্যক্রমটি সফলভাবে সমন্বয় করছেন ইএসসিবি-র ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৩৫ জন প্রকৌশলী এই পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। কোর্সটি বাস্তবায়নে বিপিপিএ ও এলজিডিএ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এমন আরো সংবাদ

Back to top button