ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের আয়োজনে শনিবার সকালে রাজধানীর রমনার শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যানুয়াল পেপার মিট (APMCE2026)’ এবং “প্রকল্প ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে প্রকল্পের সাফল্য ও ব্যর্থতা: বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট” শীর্ষক সেমিনার।
এবারের সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অনেক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। সব মিলিয়ে এটি একটি অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ ‘অ্যানুয়াল পেপার মিট’ হিসেবে সম্পন্ন হয়েছে। আইইবি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এই ধরনের অনুষ্ঠানের সুন্দর বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রকৌশল ক্ষেত্রে গবেষণার পথকে আরও প্রশস্ত ও উন্মুক্ত করতে সারা দেশেই এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা অপরিসীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. শাহে আলম, এমপি।
সেমিনারটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি-এর প্রেসিডেন্ট ও রাজউক-এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এবং ডুয়েট, গাজীপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবু তৈয়ব।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী এবং আইইবি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা)।
আইইবি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আইনুল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে দেশের প্রকৌশল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করা হয়। আয়োজনে আইইবি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি প্রকৌশলী মো. নেসার উদ্দিন এবং আইইবি-এর অনারারি জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানসহ বিশিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।



