দেশ

অপরাধ দমনে ও সক্ষমতা বৃদ্ধিতে আইসিটি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ: দুদক সচিব

ড তাওহীদ হাসানদুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৬ দিনব্যাপী ‘আইসিটি বিষয়ক’ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে ) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) সিটি ক্যাম্পাসে এই কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম। তিনি সাইবার অপরাধ দমনে এই ধরণের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক মহাপরিচালক আবদুল্লাহ-আল-জাহিদ এবং পরিচালক মো: আব্দুল আলীম তালুকদার।

আইইবি-এর প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসসিবি-এর রেক্টর প্রকৌশলী মোঃ আশরাফুল আলম। দেশের শীর্ষস্থানীয় আইটি বিশেষজ্ঞ এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ৬ দিনে আধুনিক অপরাধের ধরন ও তা মোকাবিলার নানাবিধ কৌশল নিয়ে প্রশিক্ষণ দেবেন।

এমন আরো সংবাদ

Back to top button