দেশহাইলাইটস

বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে শ্রম প্রতিমন্ত্রীর সহযোগিতা চাইলেন বায়রা নেতৃবৃন্দ

শ্রমবাজারের সংকট নিরসনে প্রতিমন্ত্রীর সঙ্গে এম এ সালামের ফলপ্রসূ আলোচনা

এম এ সালামদেশের জনশক্তি রপ্তানি খাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা নিরসনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বায়রা ও রিক্রুটিং এজেন্সির সিনিয়র নেতৃবৃন্দ।  সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাগেরহাটের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা এম এ সালাম।

সাক্ষাৎকালে এম এ সালাম শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন নতুন দেশে দক্ষ জনশক্তি পাঠানোর পথ সুগম করতে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রতিমন্ত্রী মো. নুরুল হক নেতৃবৃন্দের প্রস্তাবগুলো গুরুত্বের সাথে শোনেন এবং রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বায়রা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button