জেলার খবর

বুদ্ধি প্রতিবন্ধীদের পাশে এম এ সালাম

বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের ঈদ উপহার

এম এ সালামের হাত ধরে ঈদ আনন্দ পৌঁছাল বাগেরহাটের সকল বুদ্ধি প্রতিবন্ধীদের কাছেবাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা সমন্বয়ক এম এ সালাম-এর বিশেষ উদ্যোগে জেলার সকল বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ‘মাজেদা বেগম ফাউন্ডেশন’-এর আয়োজনে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।

বুদ্ধি প্রতিবন্ধীদের পাশে এম এ সালাম: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহারফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে  এম এ সালাম উপস্থিত থেকে নিজ হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ঈদের নতুন পোশাক ও উৎসব সামগ্রী তুলে দেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ: মানবিক উদ্যোগে এম এ সালামউপহার বিতরণকালে এম এ সালাম আবেগঘন কণ্ঠে বলেন, “বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের আনন্দিত দেখা আমাদের নৈতিক দায়িত্ব। মাজেদা বেগম ফাউন্ডেশন সবসময়ই অবহেলিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঈদের এই সামান্য উপহার যেন তাদের মুখে হাসি ফোটায়, এটাই আমাদের কাম্য।”

ঈদের এই বিশেষ উপহার পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হয়ে পড়েন। তাঁরা এম এ সালামের এই ব্যক্তিগত উদ্যোগ ও ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাজেদা বেগম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button