গণমাধ্যমহাইলাইটস

গঠনমূলক সমালোচনার মাধ্যমে অনিয়ম তুলে ধরার আহ্বান আরডিজেএ নেতাদের

শুক্রবার রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় কর্মরত রংপুর বিভাগের বিপুল সংখ্যক সংবাদকর্মী অংশ নেওয়ায় অনুষ্ঠানটি সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আরডিজেএ সভাপতি বাতেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। মাহফিলে সংগঠনের সাবেক সভাপতি মুফদি আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লবসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের লেখনী ও গঠনমূলক সমালোচনার মাধ্যমেই সমাজের দুর্নীতি ও অনিয়মের সত্যগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করা সম্ভব। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এমন আরো সংবাদ

Back to top button